নিউইয়র্কে বিজয় উত্সব করবেন ট্রাম্প!

আপডেট : ০৩ নভেম্বর ২০১৬, ১৯:০৫
 
নির্বাচন শেষে ৮ নভেম্বর রাতেই নিউইয়র্কে বিজয় উত্সব করবেন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। আর এ উত্সবে যোগ দিতে সাংবাদিকদের আমন্ত্রণ জানিয়েছেন খোদ মার্কিন পররাষ্ট্র দফতরের ফরেন প্রেস সেন্টারের মাধ্যমে। বৃহস্পতিবার এক ই-মেইল বার্তায় ফরেন প্রেস সেন্টারের পক্ষ থেকে ওই অনুষ্ঠানের জন্য নিবন্ধনের জন্য সাংবাদিকদের পরামর্শ দেয়া হয়েছে।
 
আমন্ত্রণপত্রে উত্সবের স্থান উল্লেখ করা হয়েছে নিউইয়র্ক সিটির অভিজাত হোটেল নিউইয়র্ক হিলটন মিডটাউনকে। সন্ধ্যা সাড়ে ছয়টায় বিজয় উত্সব শুরু হবে এবং তা চলবে মধ্যরাত থেকে। ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটনের কাছ থেকে এ ধরনের কোনো আমন্ত্রণপত্র আসেনি। তবে ধারণা করা হচ্ছে, ট্রাম্প শিবির তাদের প্রচারণার অংশ হিসাবে আগাম বিজয় উত্সবের ঘোষণা দিয়ে ভোটারদের সিদ্ধান্ত প্রভাবিত করার চেষ্টা করছে। কে বিজয় উত্সব করবেন তা নির্ভর করবে ৮ নভেম্বর নির্বাচনের ফলাফলের ওপর।
 

ইত্তেফাক/এএম।