ফেনীতে ১১ ডাকাত আটক

আপডেট : ০৩ নভেম্বর ২০১৬, ২০:৪৬
দেশের বিভিন্ন মোবাইল ফোনের দোকানে ডাকাতির মূল হোতা আবদুল্লা আল মামুনসহ ১১ ডাকাতকে আটক করেছে ফেনী জেলা গোয়েন্দা পুলিশ। 
 
বুধবার মহিপাল এলাকার একটি আবাসিক হোটেল ও তার আশপাশ থেকে তাদের আটক করা হয়। 
 
এ সময় একটি এলজি, ছয়টি গুলি, দুটি চাপাতি, একটি তালা ভাঙার বিশেষ রড, দুটি কাটার ও ৬০টি মোবাইল সেট উদ্ধার করা হয়। 
 
ফেনী পুলিশ সুপার রেজাউল হক পিপিএম বৃহস্পতিবার বিকেলে তার সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। 
 
তিনি বলেন, পুলিশ হেডকোয়ার্টারের ইন্টিলিজেন্ট টিম ও ফেনী জেলা গোয়েন্দা পুলিশের একটি দল শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোবাইল দোকান ডাকাতির মূল হোতা আবদুল্লা আল মামুনসহ জন ডাকাতকে আটক করেছে। 
 
অন্য ডাকাত সদস্যরা হলো- ওসমান গণি, জুয়েল সর্দার রানা রাসেল, মো. জাবেদ, মো. আলম, মো. শামিম, মো. মোশারফ হোসেন, মো. কামরুল, মো. সুলতান, মো. শরিফুল ইসলাম ও মো. সিরাজ।
 
ইত্তেফাক/ইউবি