বাহুবলে আগ্নেয়াস্ত্রসহ ২ ডাকাত গ্রেফতার

আপডেট : ০৪ নভেম্বর ২০১৬, ১১:০০
 
হবিগঞ্জের বাহুবল উপজেলার মীরপুর ইউনিয়নের মহাশয়ের বাজার সংলগ্ন রেল ক্রসিং-এর কাছ থেকে ডাকাতির প্রস্তুতিকালে আগ্নেয়াস্ত্রসহ দুই ডাকাতকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ২টার সময় তাদেরকে গ্রেফতার করা হয়।
 
হবিগঞ্জের ডিবি পুলিশের ওসি আজমীর হোসেন জানান, বৃহস্পতিবার তার নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে উল্লেখিত স্থান থেকে ডাকাত সর্দার জামাল মিয়া (৩০) ও তার সহযোগী মোশাহিদ মিয়াকে (২৭) একটি পাইপগান, এক রাউন্ড গুলি, ৪ টি রামদা, ৩ টি চুরি ও একটি কুড়ালসহ আটক করা হয়। 
 
এসময় তার অন্য সহযোগীরা পালিয়ে যান। জামাল মিয়া উপজেলার নোয়াগাও গ্রামের আব্দুর রহমানের ছেলে এবং মোশাহিদ মিয়া একই উপজেলার দত্তপাড়া গ্রামের চেরাগ আলীর ছেলে।
 
তিনি আরো জানান, জামাল মিয়ার বিরুদ্ধে হবিগঞ্জ জেলার বিভিন্ন থানায় ১০ টি ডাকাতির মামলা রয়েছে।এছাড়াও তার বিরুদ্ধে নারায়ণগঞ্জ ও নরসিংদীতেও একাধিক মামলা রয়েছে। পুলিশ তাকে দীর্ঘদিন যাবৎ খুঁজছিল।
 
 
ইত্তেফাক/কেকে