কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একমাত্র আবৃত্তি সংগঠন অনুপ্রাস-কণ্ঠ চর্চা কেন্দ্র’র দ্বিতীয় আবর্তনের প্রশিক্ষণ কর্মশালা আজ শুক্রবার থেকে শুরু হচ্ছে। কর্মশালায় প্রশিক্ষণ দেবেন দেশের খ্যাতনামা আবৃত্তি প্রশিক্ষকবৃন্দ। সংগঠন সূত্রে বিষয়টি জানা গেছে।
বাংলা ভাষার শুদ্ধতম চর্চার প্রতিশ্রুতি নিয়ে ‘অনুপ্রাস-কণ্ঠ চর্চা কেন্দ্র-কুমিল্লা বিশ্ববিদ্যালয়’ দ্বিতীয়বারের মতো প্রশিক্ষণ কর্মশালা শুরু করতে যাচ্ছে। কর্মশালায় প্রশিক্ষণ দেবেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের যুগ্ম-সাধারণ সম্পাদক মাসকুরে সাত্তার কল্লোল, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা অঞ্চল) কাজী মাহতাব সুমন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রভাষক ও সময় টিভির সংবাদ উপস্থাপক মোঃ আসাদুজ্জামান (আসাদ আযীম), সংগঠনের উপদেষ্টা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রভাষক নাহিদা বেগম, ধ্বনি আবৃত্তি চর্চা কেন্দ্র’র সভাপতি মাহতাব সোহেল প্রমুখ।
প্রমিত বাংলা উচ্চারণ, বাচনিক উৎকর্ষ, উপস্থাপনা ও আবৃত্তির নানা কৌশল শেখানো হবে উক্ত কর্মশালায়। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের সনদপত্র প্রদান করা হবে।
ইত্তেফাক/এমআই
