ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ সদস্য নিহত

আপডেট : ০৪ নভেম্বর ২০১৬, ১২:৩৫
খুলনার ডুমুরিয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের শিশুসহ তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো নয়জন। নিহতরা হলেন, উপজেলার শাহপুর গ্রামের বাসিন্দা বিথি (২৫),  সাথী (২৫) ও তার ছেলে তামীম (০৮) ।
 
পুলিশ জানায়, শুক্রবার সকাল ১১টার দিকে উপজেলাধীন খুলনা-সাতক্ষীরা মহাসড়কের কাঠালতলা বাজার নামক স্থানে মালবাহী একটি চলন্ত ট্রাক হঠাৎ বিকল হয়ে সড়কে আড়াআড়ি দাঁড়িয়ে যায়। তৎক্ষণাৎ পিছনে থাকা যাত্রীবাহী নসিমন ও মাহন্দ্রের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং যান দু্ইটি ওই ট্রাকে গিয়ে ধাক্কা খায়। এতে এ হতাহতের ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। এদের মধ্যে আশংকাজনক অবস্থায় তিনজনকে জেলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এদের মধ্যে শিশু তামীম চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। অ্যাম্বুলেন্সের অভাবে গুরুতর আহতদের জেলা হাসপাতালে স্থানান্তর করা যাচ্ছে না।
 
ডুমিরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুভাস বিশ্বাস তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/এএসএমইউ