মুক্তাগাছায় নেশার ইনজেকশনসহ গ্রেফতার ২

আপডেট : ০৪ নভেম্বর ২০১৬, ১৩:০৩
ময়মনসিংহের মুক্তাগাছায় নেশা জাতীয় ইনজেকশনসহ ২ যুবককে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যরা। বৃহস্পতিবার রাত সোয়া ১২টার দিকে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- মো. ইউসুফ (২২) ও  মো. জনি (২৩)।
 
আর্মড পুলিশ ব্যাটালিয়নের ওসি অপারেশন আব্দুল কাইয়ুম জানান, মুক্তাগাছা পৌর শহরের আটানী বাজার এলাকায় অভিযান চালিয়ে ৩৬ পিস নেশা জাতীয় ইনজেকশনসহ দুই যুবককে আটেকর পর মুক্তাগাছা থানায় সোপর্দ করা হয়েছে।
 
মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ আখতার মোর্শেদ জানান, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। শুক্রবার আদালতে সোপর্দ করা হয়েছে তাদের।