হিন্দু ধর্মাবলম্বীদের মন্দির ভাঙচুরের প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন

আপডেট : ০৪ নভেম্বর ২০১৬, ১৪:৫৫
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরসহ দেশের বিভিন্ন স্থানে মন্দির ভাঙচুর ও হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘরে হামলার প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলা হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদ।
 
শুক্রবার সকালে শহরের পোস্ট অফিস মোড়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।
 
ঘন্টাব্যাপী এ কর্মসূচিতে ঐক্য পরিষদের জেলা শাখার সভাপতি নারায়ণ চন্দ্র বিশ্বাস, সাধারণ সম্পাদক সুবীর কুমার সমার্দ্দার, সহ-সভাপতি সমীর কুন্ডু ও পূজা উদযাপন পরিষদ পৌর কমিটির আহ্বায়ক বিনয় কৃষ্ণ বিশ্বাস বক্তব্য রাখেন।
 
বক্তারা ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় সাম্প্রদায়িক সহিংসতার মূল হোতাদের গ্রেফতার করে শাস্তির দাবি জানান। একই সঙ্গে তারা সারা দেশে সংখ্যালঘুদের বাড়িঘর ও মন্দিরের উপর হামলার তীব্র নিন্দা জানান। এবং তাদের যানমালের নিরাপত্তার দাবি জানান।
 
ইত্তেফাক/এএসএমইউ