মন্দির ভাঙচুর : ঠাকুরগাঁওয়ে ইউপি চেয়ারম্যান আটক

আপডেট : ০৪ নভেম্বর ২০১৬, ১৮:১৭
ঠাকুরগাঁও সদর উপজেলা নারগুন পোকাতি মন্দিরের প্রতিমা ভাঙচুরের ঘটনায় নারগুন ইউপি চেয়ারম্যান পয়গাম আলীকে আটক করেছে পুলিশ। 
 
শুক্রবার বিকেলে তাকে আটক করা হয় বলে সদর থানার ওসি নিশ্চিত করেছেন। 
 
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, এ ঘটনায় ইউপি চেয়ারম্যানকে আটক করা হয়েছে। 
 
শুক্রবার ভোরে দুবৃর্ত্তরা দূর্গা প্রতিমায় অগ্নিসংযোগ এবং পাশের কালী মন্দিরের প্রতিমা ভাঙচুর করে।
 
ইত্তেফাক/ইউবি