পূর্ব সুন্দরবন থেকে ৭ জেলেকে অপহরণ

আপডেট : ০৪ নভেম্বর ২০১৬, ১৮:৫৭
পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের তাম্বুলবুনিয়া এলাকা থেকে শুক্রবার ভোরে বনদস্যু সামসু ওরফে কোপা সামসু বাহিনী মুক্তিপণের দাবিতে ৭ জেলেকে অপহরণ করেছে বলে খবর পাওয়া গেছে। 
 
সুন্দরবন থেকে ফিরে আসা জেলে সূত্রে জানা যায়, ভোরে তাম্বুলবুনিয়া এলাকার খালে জেলেরা কাকড়া ও মাছ ধরছিল। এ সময় বনদস্যূ কোপা সামসু বাহিনী তাদের ওপর হামলা করে জন প্রতি  ২ লাখ টাকা মুক্তিপণের দাবিতে ৭ জন জেলেকে অপহরণ করে নিয়ে গেছে । এদের মধ্যে দুজনের নাম পাওয়া গেছে। এরা হলেন শরণখোলার পশ্চিম রাজাপুর গ্রামের সাইদুর রহমান খানের পুত্র সরোয়ার খান (৩২) ও মোড়েলগঞ্জের গুলিশাখালী গ্রামের সোহরাফ হাওলাদারের পুত্র মনির হাওলাদার (৩৫) । 
 
এ ব্যপারে কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন অফিসার লে. এম ফরিদুজ্জামান বলেন, আমরা এ ধরনের কোন খবর পাননি। খবর পেলে ব্যবস্থা নেওয়া হবে।
 
ইত্তেফাক/ইউবি