জেলেদের জালে ৩২ কেজি ওজনের কাতল

আপডেট : ০৪ নভেম্বর ২০১৬, ২০:৫৩
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার পদ্মা নদীতে শুক্রবার দুপুরে জেলেদের জালে ধরা পরেছে ৩২ কেজি ওজনের একটি কাতল মাছ। 
 
মাছটি বিক্রির উদ্দেশ্যে স্থানীয় সদর বাজারে আনলে তা দেখতে উৎসুক জনতা ভিড় জমায়। এ সময় মাছটির দাম ৩০ হাজার টাকা হাকা হয়। 
 
মাছ ব্যাবসায়ী মো. জালাল বলেন, মাছটি পদ্মা নদীতে ধরা পড়ে। এটি রফিকের আড়ত থেকে আমি ২৫ হাজার টাকায় কিনেছি। মাছটি এককভাবে কেউ না কিনলে ৬ ভাগা দিয়ে ৫ হাজার টাকা করে ভাগা বিক্রি করব। 
 
সৌখিন মাছ শিকারী হাবিবুর রহমান বলেন, বেশ কিছু দিন আগে পদ্মা নদীতে ২০ কেজি ওজনের একটি কাতল মাছ ধরা পড়েছিল। শেষ খবর পাওয়া পর্যন্ত মাছটি স্থানীয় মোতালেব মোল্যা নামের এক ব্যবসায়ী ২৮ হাজার টাকায় ক্রয় করেন।  
 
ইত্তেফাক/ইউবি