সাপাহারে সড়ক দুর্ঘটনায় নিহত ১

আপডেট : ০৪ নভেম্বর ২০১৬, ২১:২৩
নওগাঁর সাপাহারে ট্রলি-অটোভ্যানের সংঘর্ষে লতিফুর রহমান (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। 
 
শুক্রবার সন্ধ্যায় উপজেলার তেঘরীয়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে। লতিফুর উপজেলার বড়ডাঙ্গা গ্রামের হাফিজ উদ্দীনের ছেলে। এ ঘটনায় আরো তিনজন আহত হয়েছেন।   
 
জানা যায়, সন্ধ্যায় সাপাহার বাজার থেকে একটি অটোভ্যানে করে লতিফুর রহমানসহ বেশ কয়েকজন বাড়ি ফিরছিলেন। তেঘরীয়া মোড়ে বিপরীত দিক থেকে একটি ট্রলির সঙ্গে সংঘর্ষ হয়। এতে অটোভ্যানে থাকা যাত্রী লতিফুর রহমান রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। এ সময় ফয়জুল হক (৩৭), আনোয়ার হোসেন (২৮) ও সোহেল হোসেন (৩২) নামে ৩ যাত্রী আহত হন। 
 
 
সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম জানান, আহতদের অবস্থা আশঙ্কা মুক্ত।
 
ইত্তেফাক/ইউবি