ঝিনাইদহে রাইস মিলে ডাকাতের হানা, প্রায় ৭০০ বস্তা চাল লুট

আপডেট : ০৫ নভেম্বর ২০১৬, ১৪:১৩
ঝিনাইদহের বিষয়খালী বাজারের আরকে এন্টারপ্রাইজ নামের একটি রাইস মিলে হানা দিয়ে ছয় শ ৯১ বস্তা চাল লুট করে নিয়ে গেছে একদল ডাকাত।  লুন্ঠিত চালের মূল্য প্রায় ১৪ লাখ টাকা।
 
রাইস মিলের মালিক মনিরুজ্জামান মনা জানান, শুক্রবার রাত দেড়টার দিকে ডাকাতদল রাইস মিলে হানা দিয়ে মিলের তিন নৈশ প্রহরীকে বেঁধে ফেলে। এরপর দুইটি ট্রাকে করে এসব চালের বস্তা লুট করে চলে যায়। যাওয়ার সময় মিলের সিসি ক্যামেরার হার্ড ডিক্স ও মনিটরও নিয়ে যায়।
 
অতিরিক্ত পুলিশ সুপার শেখ আজবাহার আলি বলেন, ‘মিলের তিন নৈশ প্রহরীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার তদন্ত চলছে।’
 
ইত্তেফাক/এএসএমইউ