কেন্দুয়ায় গাঁজাসহ গ্রেফতার ২

আপডেট : ০৫ নভেম্বর ২০১৬, ১৪:৫৪
 
নেত্রকোনার কেন্দুয়া থানা পুলিশের এসআই জিল্লুর রহমান, এসআই তারেক মোহাম্মদ মাসুদ, এএসআই জাহাঙ্গীর আলম ও এএসআই হেলাল আহমদ এক অভিযান পরিচালনা করে দুই কেজি আড়াইশ গ্রাম গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছেন। 
 
শুক্রবার রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গন্ডা ইউনিয়নের গৈচাসিয়া গ্রামের হেলাল উদ্দিনের বাড়িতে এ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। শনিবার দুপুরে গ্রেফতারকৃতদের নেত্রকোনা আদালতে পাঠানো হয়েছে।
 
গ্রেফতারকৃত হেলাল উদ্দিন (৫০) গৈচাসিয়া গ্রামের মৃত মোবারক আলী ও শরীফ হোসেন (২৮) মরিচপুর গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে। 
 
কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সিরাজুল ইসলাম জানান, এ ঘটনায় এসআই জিল্লুর রহমান বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করেছেন। 
 
 
ইত্তেফাক/কেকে