পীরগঞ্জে প্রতিমা ভাঙচুর

আপডেট : ০৫ নভেম্বর ২০১৬, ১৭:৫৩
রংপুরের পীরগঞ্জ উপজেলার দুরামিঠিপুর গ্রামের একটি মন্দিরের প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। 
 
গত শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। শনিবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। 
 
স্থানীয়রা জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যায় শ্রী যদু চন্দ্র দাসের স্ত্রী জানকী রানী মারা গেলে গত শুক্রবার সকালে লাশ শ্মশান ঘাটে নেয়া হয়। এ সময় ওই গ্রামের আব্দুস সোবহানের ছেলে সাইফুল, সাইদুল, সামছুল ও আব্দুস সালাম লাশ দাহ করতে বাঁধা দেন। বিষয়টি নিয়ে উভয়ের মধ্যে বাক বিতণ্ডা হয়। পরে পুলিশের উপস্থিতি বিকেলে লাশ দাহ করা হয়।
 
শনিবার বিজয় চন্দ্র দাসের স্ত্রী সাধনা দাস মন্দিরে গিয়ে  দেখেন- কে বা কারা প্রতিমা ভাঙচুর করেছে।
 
পীরগঞ্জ থানার ওসি রেজাউল করিম জানান, লাশ দাহ নিয়ে দ্বন্দ্বের কারণে এ ঘটনা ঘটতে পারে।
 
ইত্তেফাক/ইউবি