ফাঁন্দে পড়িয়া বাঘা কান্দে

আপডেট : ০৫ নভেম্বর ২০১৬, ১৯:২২
নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের বনকাদিপুর গ্রামে হাঁস খেতে এসে একটি মেছো বাঘ ফাঁদে আটকা পড়েছে।
 
গত শুক্রবার গভীর রাতে ওই গ্রামের আলা উদ্দিনের  বাড়িতে এ ঘটনা ঘটে। বাঘ আটকের বিষয়টি বন্য ও প্রাণি মন্ত্রণালয়ের মৌলভীবাজার শাখাকে জানানো হলে শনিবার দুপুরে তারা মেছো বাঘটি উদ্ধার করে নিয়ে যায়।
 
স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের আলা উদ্দিনের বাড়িতে একটি হাঁসের ফার্ম রয়েছে। ফার্মে প্রতিদিন সকালে গিয়ে দেখেন তার হাঁসের সংখ্যা কম। এক পর্যায়ে তিনি বুঝতে পারেন- একটি বাঘ তার হাঁস খেয়ে ফেলছে। 
 
গত শুক্রবার রাতে আলা উদ্দিন একটি লোহার খাঁচায় এনে ফাঁদ পেতে ভিতরে একটি হাঁস দিয়ে ফার্মের পাশে রাখে। রাত ২টার দিকে বাঘটি ওই খাঁচার ভিতরে প্রবেশ করা মাত্র আটকা পড়ে ।
 
ইত্তেফাক/ইউবি