পিরোজপুরের কাউখালীর চিরাপাড়া ফরাজি বাড়ি এলাকায় মোটরসাইকেল থেকে পড়ে মিলুফা মাহমুদ (২৮) নামে এক স্কুল শিক্ষিকা নিহত হয়েছেন।
শনিবার সকালে ৯টার দিকে উপজেলার কাউখালী-ভিটাবাড়িয়া সড়কের এ দুর্ঘটনা ঘটে।
মিলুফা মাহমুদ উপজেলার ফলইবুনিয়া গ্রামের সাবেক ইউপি সদস্য আহসান কবির ডাকুয়ার স্ত্রী ও ৩৯ নম্বর জোলাগাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে তিনি প্রবল বর্ষণের মধ্যে শিয়ালকাঠী থেকে ভাড়ায় চালিত মোটরসাইকেলে কাউখালী সদরে রিসোর্স সেন্টারে শিক্ষক প্রশিক্ষণ যাচ্ছিলেন। পথে চিরাপাড়ার ইউনিয়নের ফরাজি বাড়ি এলাকায় তিনি হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মোটরসাইকেল থেকে পড়ে যান। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ইত্তেফাক/ইউবি
