ভুয়া মুক্তিযোদ্ধাদের গেজেট থেকে নাম ও সম্মানী ভাতা বাতিলের দাবিতে ঝিনাইদহের শৈলকুপায় মুক্তিযোদ্ধারা মানববন্ধন করেছেন।
শনিবার দুপুরে শৈলকুপা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের অফিসের সামনে তারা এ কর্মসূচি পালন করেন।
শৈলকুপা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড এ মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে উপজেলার প্রায় ৫’শ মুক্তিযোদ্ধা অংশ নেন। বক্তব্য রাখেন শৈলকুপা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মনোয়ার হোসেন মালিতা, ঝিনাইদহ জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার গোলাম রইস ও মুক্তিযোদ্ধা মুন্সি আব্দুল বারি।
ইত্তেফাক/ইউবি
