বিভিন্ন স্থানে সমবায় দিবস পালিত

আপডেট : ০৬ নভেম্বর ২০১৬, ০১:২৩
গতকাল শনিবার নানা কর্মসূচির মধ্য দিয়ে দেশব্যাপী সমবায় দিবস পালিত হয়েছে। খবর ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের।
 
পিরোজপুর: গতকাল শনিবার পিরোজপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। এ দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা সমবায় ইউনিয়ন সভাপতি এম এ কুদ্দুসের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জামাল হোসেন, জেলা সমবায় অফিসার মো. ওহিদুল ইসলাম খান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুমুর রহমান বিশ্বাস, উপজেলা সমবায় অফিসার ওহিদুজ্জামান জুয়েল, নারী নেত্রী নূরজাহান দুলুসহ বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধিবৃন্দ। শেষে উদয়ন মাল্টিপারপাস কো-অপারেটিভ লি.-এর সভাপতি সাইফুল্লাহ হুমায়ূনসহ জেলার সাতজনকে জেলার সফল সমবায় উদ্যাক্তা পুরস্কার প্রদান করে এবং পিরোজপুর সমবায় ব্যাংক, উদয়ন বহুমুখী সমবায় সমিতি, স্যাংগুইন সমবায় সমিতি, এহসান সমবায় সমিতি, গৌরব সমবায় সমিতিসহ জেলার ১২টি সফল সমবায় সমিতি ও প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়।
 
ফুলবাড়ী (কুড়িগ্রাম): সমবায়ের দর্শন, টেকসই উন্নয়নে স্লোগানকে সামনে রেখে ফুলবাড়ী উপজেলায় সমবায় দিবস পালন করা হয়েছে। গতকাল শনিবার উপজেলা সমবায় অফিসের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার দেবেন্দ্র নাথ উরাঁও-এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান নজির হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান শেখ, সদর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান হারুন অর-রশিদ, বীর মুক্তিযোদ্ধা ডা. শাহজাহান আলী, সমবায় অফিসার আসগর আলী প্রমুখ ।
 
পুঠিয়া (রাজশাহী): রাজশাহীর পুঠিয়া উপজেলার জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে পুঠিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় দপ্তরের উদ্যোগে গতকাল শনিবার এক সমবায়  শোভাযাত্রা উপজেলা চত্বর থেকে বের হয়। সমবায় শোভাযাত্রাটি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুরুজ্জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি থেকে দিবসটির উদ্বোধন করেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ আব্দুল ওয়াদুদ দারা এম.পি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ অধ্যাপক আনোয়ারুল ইসলাম। এতে বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার নৃপেন্দ্র নাথ দাস, কৃষি কর্মকর্তা মুনজুর রহমান, আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ গোলাম ফারুক, এ্যাড. আ. সামাদ, সমবায় সহকারী মোফাচ্ছের আলী প্রমুখ।
 
বামনা (বরগুনা): বরগুনার বামনায় গতকাল শনিবার “সমবায়ের দর্শন টেকসই উন্নয়ন” প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় সমবায় দিবস পালিত হয়। এ দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে শহরের প্রধান প্রধান সড়কে সমবায় শোভাযাত্রা বের করেন। সমবায়  শোভাযাত্রা শেষে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মনির হোসেন হাওলাদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. সাইতুল ইসলাম লিটু। এ সময় বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. মোশাররফ হোসাইন জোমাদ্দার, উপজেলা সমবায় অফিসার মো. মনিরুল ইসলাম, বামনা সদর ইউপি চেয়ারম্যান চৌধুরী কামরুজ্জামান, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জসীম উদ্দীন পিন্টু প্রমুখ।
 
সখীপুর (টাঙ্গাইল) ঃ টাঙ্গাইলের সখীপুরে জাতীয় সমবায় দিবস উদ্যাপন করা হয়েছে। গতকাল শনিবার সকালে দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় সহকারী কমিশনার আরিফা সিদ্দিকার সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শওকত সিকদার, ভাইস চেয়ারম্যান মুহাম্মদ ছবুর রেজা, বণিক সমিতির সভাপতি তাহেরুল ইসলাম ইয়ারুম, ইউসিসিএ-এর চেয়ারম্যান সুলতান শরীফ পান্না, গোলাম কিবরিয়া বাদল, সমবায় কর্মকর্তা খোদেজা খানম, মহিলা বিষয়ক কর্মকর্তা ফিরোজা আক্তার, পল্লী উন্নয়ন কর্মকর্তা নূরুল ইসলাম, উপজেলা সমবায় মালিক সমিতির সহ-সভাপতি সাইফুল ইসলাম শাফলু প্রমুখ।
 

ইত্তেফাক/এএন