৪৫ বছরেও মুক্তিযোদ্ধা তালিকাভুক্ত হতে পারেননি ভোলানাথ

আপডেট : ০৬ নভেম্বর ২০১৬, ০২:৩৮
সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের যাত্রাবাড়ী গ্রামে ৭১ এ শহীদ নিরঞ্জন সাহার ছেলে বীর মুক্তিযোদ্ধা ভোলানাথ সাহা (৫৯) স্বাধীনতার ৪৫ বছরেরও তালিকাভুক্ত হতে পারেননি।
 
তিনি যুদ্ধে ট্রেনিং এর জন্য ভারতে যাওয়ার কারণে পাক হানাদার বাহিনীর দোসর রাজাকাররা ১৯৭১ সালের ৫ অক্টোবর তার বাড়ি আক্রমণ ও বাবা নিরঞ্জন সাহা এবং চাচা সত্যরঞ্জন সাহাকে হত্যা করে মালামাল লুটতরাজ করে। আজ পর্যন্ত তারা পাননি শহীদ পরিবারের স্বীকৃতি। বাবা-চাচাকে হত্যার খরব পেয়ে ভোলানাথ ভারত থেকে বাড়ি এসে সদরপুরের মুক্তিযোদ্ধা গ্রুপ কমান্ডার মো. হারুন অর রশীদের সঙ্গে সদরপুর, দোহার, ভাঙ্গা, শিবচর, নগরকাান্দা থানার বিভিন্ন অঞ্চলে পাক হানাদার বাহিনীর সঙ্গে সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করেন। মুক্তিযোদ্ধা স্বীকৃতি ও তালিকাভুক্ত হওয়ার জন্য ভোলানাথ প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন। তার আবেদন নং-ফরিদপুর-৬, সদরপুর ক্রমিক নম্বর ১৩। যাচাই বাছাই প্রক্রিয়াধীন রয়েছে।
 
ইত্তেফাক/এএন