চট্টগ্রাম দিয়ে উপকূল অতিক্রম করছে ঘূর্ণিঝড় 'নাডা'

আপডেট : ০৬ নভেম্বর ২০১৬, ০৮:৪৯
 
চট্টগ্রাম দিয়ে উপকূল অতিক্রম করছে ঘূর্ণিঝড় নাডা। আজ রবিবার সকাল থেকে সীতাকুন্ড উপকূল অতিক্রম শুরু করে নিম্নচাপটি।
 
আবহাওয়া অধিদফতর হতে প্রাপ্ত সর্বশেষ তথ্যানুযায়ী, নিম্নচাপটি সকাল ছয়টার দিকে সীতাকুন্ড দিয়ে চট্টগ্রাম উপকূল দিয়ে অতিক্রম শুরু করেছিল। 
 
তবে এটি আরো উত্তর ও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে পরবর্তী তিন থেকে চার ঘণ্টার মধ্যে পুরোপুরি উপকূল অতিক্রম সম্পন্ন করবে। এ সময় বৃষ্টি ঝড়িয়ে এটি ধীরে ধীরে দুর্বল হয়ে পড়বে।
 
 
ইত্তেফাক/কেকে