চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পুটিবিলা মহাবোধি বিহার প্রাঙ্গণে গত শনিবার বিকেলে বৌদ্ধদের ধর্মীয় অনুষ্ঠান কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠান উদ্বোধন করেন বিহারের অধ্যক্ষ শ্রীমৎ রত্নানন্দ থের।
লক্ষণেরখীল জ্ঞানোদয় বিহারের অধ্যক্ষ শ্রীমৎ ধর্মদর্শী মহাথের-এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন রাউজানের মহামুনি পাহাড়তলী মহানন্দ সংঘরাজ বিহারের অধ্যক্ষ শ্রীমৎ ধর্মপ্রিয় মহাথের। প্রধান ধর্মদেশক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি ও সংষ্কৃতি বিভাগের চেয়াম্যান শ্রীমৎ ভদন্ত ড. জ্ঞানরত্ম মহাথের। স্বাগত বক্তব্য রাখেন সজন কান্তি বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন মছদিয়া জ্ঞান বিকাশ বিহারের অধ্যক্ষ শ্রীমৎ প্রজ্ঞানন্দ মহাথের।
তাপস জ্যোতি ভিক্ষু ও উত্তম বড়ুয়ার সঞ্চালনায় এতে অতিথি ছিলেন- প্রজ্ঞানন্দ ভিক্ষু, জ্যোতিনন্দ ভিক্ষু, পুটিবিলা ইউপি চেয়ারম্যান হাজি মো. ইউনুছ, মো. জাহাঙ্গীর হোসেন মানিক, লোহাগাড়া থানা উপ-পরিদর্শক লিটন সিংহ, ইউপি সদস্য সুজিত বড়ুয়া প্রমুখ।
এ দিন সকালে জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন ও বৈদ্যপাড়া সার্বজনীন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ রুপানন্দ থের-এর উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরে সন্ধ্যায় ফাঁনুস উত্তোলন এবং চট্টগ্রাম টেলিভিশন শিল্পগোষ্ঠীর পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ইত্তেফাক/আরএ
