নওগাঁর ধামইরহাট উপজেলার মঙ্গলকোটা গ্রাম থেকে দুইটি ভারতীয় মহিষ আটক করেছেন বিজিবি সদস্যরা।
জানা গেছে, রবিবার সকাল ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কালুপাড়া বিজিবি ক্যাম্পের হাবিলদার নাসিমের নেতৃত্বে অভিযান চালিয়ে ধামইরহাট বাজারের সন্নিকটে মঙ্গলকোঠা গ্রাম থেকে মালিকবিহীন দুইটি ভারতীয় মহিষ আটক করে। আটককৃত মহিষগুলোর মূল্য প্রায় এক লাখ ৬০হাজার টাকা।
গ্রামবাসীরা জানান, ভারতীয় মহিষ নিয়ে চোরাকারবারিরা রাস্তা দিয়ে যাওয়ার সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মহিষগুলো ফেলে পালিয়ে যান।
কালুপাড়া বিজিবি ক্যাম্পের হাবিলদার নাসিম বলেন, আটককৃত মহিষগুলো ১৪ নম্বর বিজিবি হেড কোয়ার্টার পত্নীতলায় জমা দেয়া হয়েছে।
ইত্তেফাক/কেকে
