গোবিন্দগঞ্জে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

আপডেট : ০৬ নভেম্বর ২০১৬, ১১:১৯
 
গাইবান্ধার গোবিন্দগঞ্জে নিখোঁজের চার দিন পর মিতু আকতার (৯) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
 
শনিবার রাত পৌনে ১০টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার রাজাবিরাট গ্রামের ফাঁকা জমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 
 
মিতু আকতার ওই গ্রামের মিলন সরকারের মেয়ে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে বলে জানায় পুলিশ।
 
 
ইত্তেফাক/কেকে