হাতিয়ার মেঘনায় মালবোঝাই ট্রলারডুবি

আপডেট : ০৬ নভেম্বর ২০১৬, ১১:৩৮
নোয়াখালীর হাতিয়া উপজেলার মেঘনায় মালবোঝাই ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। রবিবার সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে। এতে তাৎক্ষণিকভাবে নিহতের খবর পাওয়া যায় নি। 
 
জানা গেছে, কাজির বাজার সংলগ্ন মেঘনায় চট্রগ্রাম থেকে হাতিয়াগামী মুদি মালামাল বোঝাই ট্রলার এমবি আমির ভাণ্ডার প্রচণ্ড স্রোতে ডুবে যায়। এতে হাতিয়ার তমরদ্দি বাজার ব্যবসায়ীদের প্রায় ১ কোটি টাকার মালামাল ছিল।
 
 
ইত্তেফাক/এমআই