সড়ক দুর্ঘটনায় কলেজের অধ্যক্ষ নিহত

আপডেট : ০৬ নভেম্বর ২০১৬, ১৩:২৫
 
কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার কাকৈরতলা জনতা কলেজের অধ্যক্ষ মো. আমির হোসেন পাটওয়ারী (বাদল) নিহত হয়েছেন। রবিবার সকালে আটটায় এই দুর্ঘটনা ঘটে।
 
আমির হোসেনের বাবার নাম আলহাজ্ব তাফাজ্জল হোসেন পাটওয়ারী। তার বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও গ্রামে।
 
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আমির হোসেন (৫৫) নিজস্ব প্রাইভেটকারে ঢাকা থেকে হাজীগঞ্জ আসছিলেন। পথে কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা দিলে তিনি মারাত্মক আহত হন। তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে তিনি মারা যান।
 
 
ইত্তেফাক/এএসএস