ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে নিখোঁজের চারদিন পর পুকুর থেকে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার সকালে নিত্যনন্দপুর গ্রামের শিশুটির বাড়ির পাশের পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত জোবায়ের হোসেন (৪) ঐ গ্রামের মধু সরদারের ছেলে।
শিশুটির বাবা মধু সরদার জানান, জোবায়ের বৃহস্পতিবার দুপুরে বাড়ির পাশে খেলা করছিল। দুপুরের খাওয়ার জন্য তার মা তাকে ডাকতে গিয়ে আর খোঁজ মেলেনি। এ ব্যাপারে হরিণাকুণ্ডুথানাতে একটি জিডি করা হয়। আজ সকালে বাড়ির পাশের একটি পুকুরে তার লাশ ভাসতে দেখা যায়।
মধু সরদারের অভিযোগ, তার ছেলেকে কেউ হত্যা করে পুকুরের পানিতে ফেলে দিয়েছে।
হরিণাকুণ্ডু থানার ওসি মাহতাব উদ্দিন বলেন, শিশুটির লাশ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। এটি হত্যা না নাকি পানিতে ডুবে মৃত্যু সেটি ময়নাতদন্ত ছাড়া বলা যাচ্ছে না।
ইত্তেফাক/এএসএস
