মন্দিরে হামলার প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন ও সমাবেশ

আপডেট : ০৬ নভেম্বর ২০১৬, ১৪:০৪
 
নেত্রকোনা ও ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের বিভিন্ন স্থানে মন্দিরে হামলা ও ভাঙচুর, অগ্নিসংযোগ এবং সংখ্যালঘুদের বাড়ি-ঘরে হামলার প্রতিবাদে শহরের তেরীবাজার মোড়েউদীচী, শারদাঞ্জলি ফোরাম এবং স্বাবলম্বীসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে মানববন্ধন, সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। আজ রবিবার বেলা ১১ টা থেকে ১২ টা পর্যন্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়। 
 
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি অ্যাডভোকেট সীতাংশু বিকাশ আচার্য, সুজন সভাপতি শ্যামলেন্দু পাল, উদীচীর সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান খান, নেত্রকোনা সাহিত্য সমাজের সম্পাদক সাইফুল্লাহ এমরান, উদীচীর সম্পাদক নীলম বিশ্বাস রাতুল, স্বাবলম্বীর মো. আলমগীর হোসেন, শারদাঞ্জলীর সভাপতি স্বাগত সরকার শুভ প্রমুখ। 
 
বক্তারা অবিলম্বে নেত্রকোনা ও ব্রাহ্মণবাড়িয়াসহ বিভিন্ন স্থানের মন্দিরে হামলাকারীদের গ্রেফতার ও বিচার দাবি করেন। এর আগে শহরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। 
 
 
ইত্তেফাক/কেকে