কাউকে ‘মালাউন’ বলেছেন এমন প্রমাণ কেউ দিতে পারলে পদত্যাগ করবেন বলে জানিয়েছেন মৎস্য, প্রাণীসম্পদ মন্ত্রী অ্যাডভোকেট ছায়েদুল হক। রবিবার দুপুরে নাসিরনগরে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।
তিনি বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা মিথ্যা ও ভিত্তিহীন। একটি চক্র আওয়ামী লীগ ও আমাকে হেয় প্রতিপন্ন করার জন্যে নাসিরনগরের সহিংস ঘটনা ঘটিয়েছে। এটার সঙ্গে বিএনপি-জামাত ও স্বাধীনতা বিরোধী চক্র জড়িত।
এর আগে নাসিরনগরে হামলার পর সেখানে গিয়ে কথা বলেন প্রাণীসম্পদ মন্ত্রী। অভিযোগ উঠে তিনি হিন্দুদের ‘মালাউন’ বলে সম্বোধন করেছেন। এ নিয়ে সব মহলে তীব্র বিতর্ক শুরু হয়।
ইত্তেফাক/এমএইচ
