ময়মনসিংহের ত্রিশালে বাসচাপায় বাদশা (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
রবিবার দুপুরে ত্রিশাল উপজেলার দরিরামপুর উজানপাড়া এলাকার মান্নান ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকাবাসী সড়ক অবরোধ ও গাড়ি ভাঙচুর করে।
জানা গেছে, দুপুরে ত্রিশাল দরিরামপুর উজানপাড়া মান্নান ফিলিং স্টেশনের সামনে পারাপারের সময় ট্রাকের থাক্কায় দরিরামপুর ৮ নম্বর ওয়ার্ডের রুবেল মিয়ার শিশু পুত্র বাদশা রাস্তায় পড়ে গেলে পিছন দিক থেকে একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনার পর এলাকাবাসী সড়ক অবরোধ ও ১০-১২টি গাড়ি ভাঙচুর করে।
পরে ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু জাফর রিপন এই ঘটনার সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে উত্তেজিত জনতা অবরোধ তুলে নেয়।
ইত্তেফাক/ইউবি
