কালিয়াকৈরে সহস্রাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

আপডেট : ০৬ নভেম্বর ২০১৬, ১৮:১১
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চান্দরা উত্তরপাড়া ও কালামপুর গ্রামে রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কর্তৃপক্ষ। 
 
এ সময় সহস্রাধিক লাইন বিচ্ছিন্ন এবং দুই হাজার ফুট পাইপ জব্দ করা হয়। 
 
জানা গেছে, কালিয়াকৈর উপজেলার চান্দরা উত্তরপাড়া ও কালামপুর গ্রামের লোকজন দীর্ঘদিন ধরে অবৈধভাবে সংযোগ নিয়ে গ্যাস ব্যবহার করে আসছিল। তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কর্তৃপক্ষ রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার চান্দরা উত্তরপাড়া ও কালামপুর গ্রাম থেকে সহস্রাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে। এ সময় দুই হাজার ফুট গ্যাস পাইপ জব্দ করা হয়। 
 
অভিযানের নেতৃত্ব দেন তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির চন্দ্রা জোনাল অফিসের ব্যবস্থাপক সুরুজ আলম। এ সময় উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপক সফিউদ্দিন আহম্মেদ, উপ-ব্যবস্থাপক আরিফ মাহমুদ বাবু, সহকারী প্রকৌশলী বদরুজ্জামান প্রমুখ।
 
ইত্তেফাক/ইউবি