নাসিরনগরে হামলা: টুইটারে সুষমা স্বরাজের উদ্বেগ

আপডেট : ০৬ নভেম্বর ২০১৬, ২০:২১
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের উপর হামলার ঘটনার বিষয়ে বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলতে বলেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। রবিবার একটি টুইট বার্তায় এই হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন।
 
গত ৩০ অক্টোবর ফেসবুক পোস্টের মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার অভিযোগকে কেন্দ্র করে নাসিরনগরে ১৫টি মন্দির ভাঙচুর করা হয়। হামলা হয় শতাধিক হিন্দু সম্প্রদায়ের মানুষের বাড়িতে। এরপর গত বৃহস্পতিবার নাসিরনগর উপজেলা সদরে বেশ কয়েকটি ঘর ও মন্দিরে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।
 
 
এই প্রেক্ষিতে টেম্পল ট্রি নামের অ্যাকাউন্ট থেকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজকে টুইট করে বলেন, বাংলাদেশে হিন্দুদের বিরুদ্ধে বড় ধরণের সহিংসতা চলছে। তাদের বাড়িঘর মন্দির ধ্বংস করা হচ্ছে, দয়া করে কিছু করুন। জবাবে এই বিষয়ে নিজের উদ্বেগ প্রকাশ করে সুষমা বলেন, ঢাকায় আমাদের হাইকমিশনারকে বলেছি প্রধানমন্ত্রীর (শেখ হাসিনা) সঙ্গে কথা বলে বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তার বিষয়ে আমাদের উদ্বেগের কথা জানাতে। 
 
ইত্তেফাক/এসএসএ