যশোরে সুমন হোসেন (২৭) নামে এক ট্রাকচালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার বিকেলে এ ঘটনা ঘটে।
সুমনের শ্যালক শান্ত জানান, সুমন ট্রাক ড্রাইভার। রবিবার বিকেলে বকচর এলাকার চৌধুরী বাড়ির কাছাকাছি একটি গ্যারেজে ট্রাক মেরামত করছিলেন। এসময় দুই যুবক এসে তাকে কুপিয়ে পালিয়ে যায়। আশপাশের লোকজন সুমনকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে। এর আধা ঘণ্টা পর বিকাল ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
যশোর কোতোয়ালি থানার ওসি ইলিয়াস হোসেন জানান, সুমনের নামে ৫-৬টি মামলা রয়েছে। তিনি আন্তঃজেলা মাদক ব্যবসায়ী। তবে কারা হত্যা করেছে তা এখনও জানা যায়নি।
ইত্তেফাক/ইউবি
