চাটমোহরের মির্জাপুর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বরখাস্ত

আপডেট : ০৬ নভেম্বর ২০১৬, ২১:০৭
পাবনার চাটমোহর উপজেলার মির্জাপুর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হামিদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। 
 
রবিবার কলেজ গভর্নিং বডির সভায় তাকে বরখাস্ত করা হয়। পাশাপাশি ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেয়া হয়েছে কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো. রজব আলীকে। 
 
কলেজ গভর্নিং বডির সভাপতি মো. আ. কাদের সভায় সভাপতিত্ব করেন। সভায় কলেজের গভর্নিং বডির সদস্যরা উপস্থিত ছিলেন। 
 
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার মির্জাপুর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আ. হামিদ কলেজ মাঠে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজিব ওয়াজেদ জয়ের ছবিসহ কলেজের গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়িয়ে ফেলেন। এ ব্যাপারে শুক্রবার কলেজটির গভর্নিং বডির সভাপতি হাজী আব্দুল কাদের থানায় একটি জিডি করেন।
 
ইত্তেফাক/ইউবি