কালিহাতীতে ট্রাকচাপায় স্কুলছাত্র নিহত

আপডেট : ০৬ নভেম্বর ২০১৬, ২১:৪১
কালিহাতী ফিলিং স্টেশনের সামনে ট্রাকচাপায় জয় তালুকদার  নামে এক স্কুলছাত্র  নিহত হয়েছে। 
 
রবিবার বিকাল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। জয় উপজেলার দূর্গাপুর ইউনিয়নের দবগাতি গ্রামের আব্দুল জলিল তালুকদারের ছেলে। 
 
কালিহাতী থানার ওসি খন্দকার আখেরুজ্জামান বলেন, জয় তালুকদার কালিহাতী বাসস্ট্যান্ডে যাচ্ছিল। কালিহাতী ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
 
ইত্তেফাক/ইউবি