নেত্রকোনায় এক ব্যক্তি খুন

আপডেট : ০৭ নভেম্বর ২০১৬, ১০:৫৫
 
নেত্রকোনায় কলমাকান্দায় আবদুল মমিন (৫০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার ভারতীয় সীমান্তবর্তী লেঙ্গুরা ইউনিয়নের উত্তর গোড়াগাঁও গ্রামের নিকট একটি গির্জার পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
 
নিহত আবদুল মমিন একই গ্রামের হাছেন আলীর ছেলে।
 
কলমাকান্দা থানা পুলিশ জনিয়েছে, কে বা কারা তাকে রবিবার রাতে খুন করে লাশ গির্জার পাশে ফেলে রেখে গেছে। তার শরীরের  পেটের অংশে ধারালো ছুরির আঘাত রয়েছে। ঘটনার তদন্ত চলছে।
 
ইত্তেফাক/এএসএস