ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হামলায় ক্ষতিগ্রস্থ ৫১ টি পরিবারকে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করেছেন জেলা প্রশাসক রেজানুর রহমান। আজ সোমবার সকালে তাদের মোট ১১৪ বান্ডেল ঢেউটিন ও নগদ ৩ লাখ ৪২ হাজার টাকা প্রদান করা হয়।
এ সময় উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার, নির্বাহী অফিসার চৌধুরী মোয়াজ্জেম আহমেদ, ভাইস চেয়ারম্যান অঞ্জন কুমার দেবসহ অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ ছাড়া উপস্থিত ছিলেন হিন্দু সম্প্রদায়ের নেতারা।
ইত্তেফাক/কেকে
