ঝিনাইদহে মাথায় ইট পড়ে স্কুলছাত্রের মৃত্যু

আপডেট : ০৭ নভেম্বর ২০১৬, ১২:৪৬
ঝিনাইদহ সদর উপজেলায় মাথায় ইট পড়ে শুভ্র পাল নামে ৫ম শ্রেণির এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সে পার্শবর্তী জিতড়ভবানীপুর গ্রামের পল্লী চিকিৎসক ভবানী পালের ছেলে। সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
 
ঝিনাইদহ সদর থানার ওসি হরেন্দ্রনাথ সরকার জানান, আজ সকালে ১১ বছর বয়সী ওই স্কুল ছাত্র টিকারী গ্রামের সারা প্রি-ক্যাডেট স্কুলে প্রাইভেট পড়তে যায়। শিক্ষক আসতে দেরি হওয়ায় শুভ্র বন্ধুদের সাথে স্কুল মাঠে ক্রিকেট খেলা শুরু করে। খেলার এক পর্যায়ে ক্রিকেট বল পাশের ঘরের চালায় গিয়ে আটকা পড়ে। পরে বলটি আনতে ওই ঘরের চালায় উঠতে গেলে তার মাথায় ইট খুলে পড়ে। এতে ঘটনাস্থলেই মারা যায় শুভ্র। তার মৃত্যুতে ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
 
 
ইত্তেফাক/এমআই