বাংলাদেশে এসারের নতুন পরিবেশক বি-ট্র্যাক টেকনোলজিস

আপডেট : ০৭ নভেম্বর ২০১৬, ১৩:১৮
বাংলাদেশের বাজারের জন্য এসারের নতুন পরিবেশক সহযোগী হয়েছে বি-ট্র্যাক টেকনোলোজিস। এতে অনুমোদিত প্রতিষ্ঠান হিসেবে বি-ট্র্যাক টেকনোলোজিস এসারের নোটবুক, ব্যক্তিগত কম্পিউটার, মনিটরসহ সকল পণ্য পরিবেশন করবে ও বিক্রয়োত্তর সেবা দেবে।
 
এ নিয়ে রবিবার অংশীদারিত্ব চুক্তি করেছে এসার বাংলাদেশ ও বি-ট্র্যাক টেকনোলোজিস।
 
অংশীদারিত্ব ঘোষণা অনুষ্ঠানে এসারের আঞ্চলিক ব্যবসায় সম্প্রসারণের বিষয় নিয়ে উপস্থাপনা দেন প্রতিষ্ঠানটির বাংলাদেশ ও পূর্ব-ভারতের ব্যবসায় বিভাগের প্রধান পিনাকি ব্যানার্জী।
 
অনুষ্ঠানে বাংলাদেশের বাজারে এসারের পণ্য বিস্তারে বি-ট্র্যাক টেকনোলোজিসের পরিকল্পনা তুলে ধরেন প্রতিষ্ঠানটির প্রধান বাণিজ্যিক কর্মকর্তা আবদুল মাবুদ। 
 
এ সময় এসার বাংলাদেশের বাণিজ্যিক প্রধান হারজিন্দার সিঙ্গার ও দেশীয় পরামর্শক সাকিব হাসান এবং বি-ট্র্যাক টেকনোলোজিসের বিক্রয় বিভাগের প্রধান তরিকুল কবির ও পরিচলন প্রধান আখতার ফাহমি উপস্থিত ছিলেন।
 
ইত্তেফাক/এএম