রামগতিতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট : ০৭ নভেম্বর ২০১৬, ১৩:৫৬
 
লক্ষ্মীপুরের রামগতিতে ইয়াবাসহ মো. আনোয়ার নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে সোমবার সকালে আদালতে সোপর্দ করেছে পুলিশ। 
 
রবিবার দিনগত গভীর রাতে পৌরসভার চর চিকিৎসক বুড়াকর্তার আশ্রম এলাকার একটি চা দোকানের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আনোয়ার উপজেলার আলেকজান্ডার ইউনিয়নের সুজন গ্রামের মো. হেদায়েত উল্যাহর ছেলে।
 
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আনোয়ার দীর্ঘ দিন ধরে বিভিন্ন এলাকায় ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন মাদক বিক্রি করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে তাকে আদালতে সোপর্দ করা হয়।
 
 
ইত্তেফাক/কেকে