পণ্যের জীবন চক্র এবং পণ্যের মূল্য নির্ধারণ অধ্যায় গুরুত্বপূর্ণ

আপডেট : ২৬ মার্চ ২০১৯, ১৯:১৫

উত্পাদন ব্যবস্থাপনা ও বিপনণ

মো. কামরুল হাসান দিপু

অধ্যক্ষ,ক্রিয়েটিভ ইন্টারন্যাশনাল কলেজ, কুমিল্লা

সুপ্রিয় এইচএসসি পরীক্ষার্থীবৃন্দ, উত্পাদন ব্যবস্থাপনা ও বিপনণ প্রথমপত্রের মোট ১১টি সৃজনশীল প্রশ্ন হতে পরীক্ষায় ৭টি সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি অধ্যায় হতে প্রায় ১টি করে সৃজনশীল প্রশ্ন থাকবে। উত্পাদন অধ্যায় হতে উত্পাদনের গুরুত্ব, উত্পাদনের আওতা এবং উত্পাদনশীলতা সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে। উত্পাদনের উপকরণ অধ্যায় হতে ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন এর বৈশিষ্ট্য ও গুরুত্ব ভালো করে পড়তে হবে। সামষ্টিক পর্যায়ে উত্পাদন অধ্যায় হইতে GDP, GNP, NNP, NI এবং Per Capital Income সম্পর্কে সু-স্পষ্ট ধারণা রাখবে। পণ্য ডিজাইন অধ্যায়টি অপেক্ষাকৃত সহজ এই অধ্যায় হইতে পণ্য ডিজাইনের গুরুত্ব এবং বাংলাদেশের প্রেক্ষিতে পণ্য ডিজাইন সম্পর্কে ভালো ধারণা রাখবে। একইভাবে মান ব্যবস্থাপনা অধ্যায় হইতে Cost of Poor Quality, Prevention Cost, Appraisal Cost, Internal Failure Cost, External Failure Cost, মান নিয়ন্ত্রণ, মান নিশ্চিতকরণ, পণ্যের মান  নির্ধারণ বিষয় সমূহ বেশী গুরুত্বপূর্ণ। লে-আউট অধ্যায় হইতে লে-আউটের গুরুত্ব, প্রকারভেদসমূহ খুব গুরুত্বপূর্ণ।

উত্পাদন ব্যবস্থাপনা ও বিপনন দ্বিতীয়পত্রেও ১১টি হতে ৭টি সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে হবে।

বিপনণ পরিচিতি অধ্যায়ের বিপনণের বৈশিষ্ট্য, গুরুত্ব এবং বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের অর্থনৈতিক উন্নয়নে বিপনণের ভূমিকা সম্পর্কে ভাল করে ধারণা নিতে হবে। বিপনণ পরিবেশ অধ্যায় হইতে বিপনণ পরিবেশের প্রকারভেদ, ব্যষ্টিক পরিবেশের প্রভাব, সামষ্টিক পরিবেশের প্রভাব এবং বাংলাদেশে বিপনণ পরিবেশ বিষয়বস্তু সমূহ বেশী গুরুত্বপূর্ণ।

বিপনণ কার্যাবলি অধ্যায় হইতে ক্রয়, বিক্রয়, পরিবহন, গুদামজাতকরণ, প্রমিতকরণ, মোড়কীকরণ এর গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে।