নিম্নচাপটি একই এলাকায় অবস্থান করছে

আপডেট : ০৭ নভেম্বর ২০১৬, ১৪:০৬
 
চট্টগ্রামের সীতাকুণ্ড এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি আরো উত্তর পূর্বদিকে অগ্রসর হয়ে লঘুচাপ হিসেবে বর্তমানে রাঙামাটি ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।
 
সোমবার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।
 
চট্টগ্রাম,কক্সবাজার,মংলা ও পায়রা সমুদ্রবন্দর সমূহকে সংকেত নামিয়ে নিতে বলেছে আবহাওয়া অধিদফতর। 
 
আবহাওয়া অফিস বলেছে, উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা নেই।-বাসস।
 
ই্ত্তেফাক/এএসএস