মোড়েলগঞ্জে জেডিসি পরীক্ষায় ৪ জনকে বহিষ্কার

আপডেট : ০৭ নভেম্বর ২০১৬, ১৪:৩৩
 
অষ্টম শ্রেণির জেডিসি পরীক্ষায় বাগেরহাটের মোড়েলগঞ্জে চার পরিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। সোমবার উপজেলার পোলেরহাট আলহাজ্ব আজাহারিয়া দাখিল মাদ্রাসার জেডিসি পরীক্ষা কেন্দ্রে এই ঘটনা ঘটে।
 
বহিস্কৃতরা হলো-কদমরসুলের পাড় দাখিল মাদ্রাসার এমডি নাইম খান, হামচাপুর দাখিল মাদ্রাসার কাওছার শেখ, জেএস পাথুরিয়া দাখিল মাদ্রাসার সুমাইয়া আকতার ও পোলেরহাট আলহাজ্ব আজাহারিয়া দাখিল মাদ্রাসার রিক্তা আকতার।
 
আজ ইংরেজি ২য় পত্র পরীক্ষা চলাকালে দায়িত্বরত ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাদেরকে বহিষ্কার করেন।
 
 

ইত্তেফাক/এএসএস