ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর, মন্দিরে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় এবার পুলিশ বাদী হয়ে পৃথক দুটি মামলা করেছে। গত রবিবার রাতে এ দুটি মামলা করা হয় বলে জানিয়েছেন নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর।
তিনি জানান, দুটি মামলায় অজ্ঞাত পরিচয়ের দেড়শ জনকে আসামি করা হয়েছে। এর আগেও হামলার ঘটনায় হিন্দু সম্প্রদায়ের কাজল দত্ত ও নির্মল দত্ত নামে দুই ভুক্তভোগী বাদী হয়ে দুটি মামলা করেছিলেন।
ইত্তেফাক/এমআই
