ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) এর আয়োজনে অনুষ্ঠিত হলো ‘মাইক্রোসফট এয্যুর ফর বিগিনারস’ নামে একদিনের কর্মশালার।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, ইউল্যাব কম্পিউটার প্রোগ্রামিং ক্লাবের অন্তর্গত মাইক্রোসফ্ট ইউল্যাব স্টুডেন্ট ব্রাঞ্চ এবং আই ইইই ইউল্যাব স্টুডেন্ট ফোরাম যৌথ উদ্যোগে এ কর্মশালাটির আয়োজন করে।
তিন ঘণ্টার এ কর্মশালাটি ইউল্যাব এর সকল প্রকৌশলী ছাত্র- ছাত্রীদের জন্য উন্মুক্ত ছিল।
কর্মশালাটির প্রশিক্ষক ছিলেন উক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী একাধারে মাইক্রোসফ্ট ইনোভেটর এডুকেটর এবং মাইক্রোসফ্ট স্টুডেন্ট ব্রাঞ্চ এর লিড এমএ নকিব।
এই প্রশিক্ষণের মাধ্যমে তিনি শিক্ষার্থীদের ক্লাউড কম্পিউটার কি এবং কিভাবে মাইক্রোসফট এয্যুর ব্যবহার করে ওয়েব-অ্যাপ্লিকেশন তৈরি করা যায় ইত্যাদি বিষয়ে ছাত্র ছাত্রীদের অবগত করেন। অনুষ্ঠানটি পরিচালনায় সার্বিকভাবে সহযোগিতা করেন ইউল্যাব কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্ট এর এক ঝাঁক শিক্ষার্থীরা।
ইত্তেফাক/এমএইচ
