নাশকতার দু’টি মামলায় নড়াইল জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল কাদের শিকদার নড়াইল সদর আমলী আদালতে আত্মসমর্পন করে জামিনের আবেদন করলে বিচারক জামিনের আবেদন না মজ্ঞুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
সোমবার দুপুরে নড়াইল সদর আমলী আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. জাহিদুল আজাদ এ আদেশ দেন।
মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ১০ জানুয়ারি রাত সাড়ে ৯টার দিকে নড়াইল শহরের রূপগঞ্জে ঢাকাগামী ঈগল পরিবহনের যাত্রীবাহী বাসে এবং ওইদিন গভীররাতে নড়াইল-যশোর সড়কের দুর্বাজুড়িতে একটি পণ্যবাহী ট্রাকে আগুন দেয়ার অভিযোগে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাদের শিকদারসহ বিএনপির কয়েকজন নেতার নামে সদর থানায় মামলা দায়ের করে পুলিশ।
ইত্তেফাক/এমএইচ
