জগন্নাথপুরে ডাকাত বদরুল গ্রেফতার

আপডেট : ০৭ নভেম্বর ২০১৬, ১৯:১০
উপজেলার রসুলগঞ্জ বাজার এলাকা থেকে কুখ্যাত ডাকাত বদরুল ইসলাম (৩০) কে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার বিকেল ৫টায় জগন্নাথপুর থানার এস আই সাইফুল আলমের নেতৃত্বে একদল পুলিশ ডাকাত বদরুলকে গ্রেফতার করতে সক্ষম হয়।
 
গ্রেফতাকৃত ডাকাত বদরুল জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের মেহাম্মদপুর সেরা গ্রামের মৃত শফিকুল ইসলামের পুত্র। এদিকে কুখ্যাত ডাকাত বদরুল গ্রেফতারের খবরে এলাকায় স্বস্তি ফিরে আসে।
 
ইত্তেফাক/এমএইচ