পিরোজপুরের স্বরূপকাঠিতে অজ্ঞাতনামা এক যুবকের (২৫)ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে সমুদয়কাঠি ইউনিয়নের মুক্তাহার এলাকায় তার লাশ উদ্ধার করা হয়।
দুপুরে গাবখান চ্যানেলে ভাসমান লাশ দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী । লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পিরোজপুর মর্গে প্রেরণ করেছে পুলিশ।
নেছারাবাদ থানার এসআই মো. মোতাহার হোসেন জানান, অর্ধগলিত ওই লাশের গায়ে স্যন্ডো গেঞ্জি ও গলায় পইতার মালা ছিল। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
ইত্তেফাক/এমআর/এমএই্চ
