সারওয়ার-উল-ইসলাম
এক আঙুলে স্বাধীনতার ডাক
৭ মার্চকে খোকা স্মরণ রাখ।
ঘরে ঘরে দুর্গ গড়ার হাঁক
বীর বাঙালির ভয়ে পালায় পাক...
এক আঙুলেই ছিল জাদুর রেখা।
স্বাধীনতার পাশে কি নাম লেখা?
শেখ মুজিবুর রহমানের নাম
স্বাধীনতার বাঁ পাশে লিখলাম।
এক আঙুলেই স্বাধীনতা
ষোলই ডিসেম্বর
ধন্য জাতি ধন্য মুজিবর।
