ভাঙ্গায় মাদক, বাল্যবিবাহ ও জঙ্গিবাদ প্রতিরোধে গণসমাবেশ

আপডেট : ০৭ নভেম্বর ২০১৬, ২০:২৩
ফরিদপুরের ভাঙ্গায় মাদক, বাল্যবিবাহ ও জঙ্গিবাদ প্রতিরোধ মূলক গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে মালিগ্রাম আঃ রশিদ মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
 
সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক বেগম উম্মে সালমা তানজিয়া। এছাড়াও উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-শিক্ষক, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, ইউপি চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, প্রশাসনের সকল কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যম কর্মী, মসজিদের ইমাম সহ সমাজের নানা শ্রেণী পেশার হাজারো নারী-পুরুষ যোগ দেয়।
 
প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক  সমাজ থেকে মাদক, বাল্যবিবাহ ও জঙ্গিবাদ প্রতিরোধে প্রশাসন এবং জনপ্রতিনিধিদের সাথে কাজ করার জন্য জনগণের প্রতি আহবান জানান।
 
সমাবেশের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাসান হাবিব বলেন, সমাজ থেকে ভয়ানক এই ব্যাধি দুর করে ভাঙ্গাকে মডেল উপজেলা হিসাবে গড়ে তুলতে হবে।
 
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুর রসিদ, উপ-সচিব ও উপ-পরিচালক স্থানীয় সরকার ফরিদপুর ড. আবু নাঈম মো. আবু সবুর, উপজেলা চেয়ারম্যান শাহাদাত হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা পপি, ইকামাতেদ্বীন মডেল কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু ইউসুফ মৃধা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি কাজী হেদায়েতউল্লাহ সাকলাইন, ভাঙ্গা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ এইচ এম রেজাউল করিম, ভাঙ্গা কেএম কলেজের অধ্যক্ষ মোশায়েদ হোসেন ঢালি প্রমুখ।
 
ইত্তেফাকে/এমআর/এমএইচ