সাতক্ষীরা তালায় স্বপ্না খাতুন (১১) নামের এক স্কুল ছাত্রী গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে। সোমবার দুপুর ১ টার দিকে নিজ ঘরের আড়ার সাথে গলায় রশি দিয়ে সে আত্মহত্যা করে। এসময় স্থানীয় প্রতিবেশীরা বিষয়টি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
সে পাটকেলঘাটা হাইস্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী এবং কেশবপুর উপজেলার বরণডালি গ্রামের আমজাদ মোড়লের কন্যা। তবে দীর্ঘদিন তারা স্ব-পরিবারে পাটকেলঘাটা ওভারব্রিজের নিচে একটি বাড়িতে ভাড়া থাকত।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহিবুল ইসলাম জানান, কি কারণে সে আত্মহত্যা করেছে তার সঠিক কারণ জানা যায়নি। তবে লাশ থানা হেফাজাতে রয়েছে। পোস্ট মর্টেম করলে সঠিক তথ্য পাওয়া যাবে। ময়নাতদন্ত রিপোর্ট না আসা পর্যন্ত কোন কিছু বলা সম্ভব না।
তবে অন্য সূত্র জানায়, স্থানীয় এক বখাটে কর্তৃক শ্লীলতাহানি ঘটানোর পর স্কুল ছাত্রী স্বপ্না ক্ষোভে অভিমানে আত্মহত্যা করেছে। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে ধ্রুমজাল সৃষ্টি হয়েছে।
ইত্তেফাক/এমএইচ
